দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে: নাহিদ

দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে: নাহিদ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, আপডেট ১২:১৫

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘বর্তমানে আমরা নানা ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট। দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে।’

নাহিদ ইসলাম দেশের বিদ্যমান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতি মোকাবিলায় বিরোধীদলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থি হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সংস্কার কার্যক্রমগুলো একপাশে সরিয়ে সরকার চলমান সংকটগুলো দূর করতে পারবে না। বিরোধী দলের আস্থা কিংবা সহযোগিতাও পাবে না। তাই বিরোধীদলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হওয়ার আহ্বান জানাই।’

আসছে বাজেটে মানুষের জীবনযাত্রা সহনীয় করতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কমানোর দিকে সরকারকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading