কোরবানির চামড়া সংগ্রহ চলছে, প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৮ মে) ২০২৬, আপডেট ১৩:৩০
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষ হতেই রাজধানীজুড়ে শুরু হয়েছে পশু কোরবানি। একই সঙ্গে বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে পশুর চামড়া সংগ্রহ। পরে সায়েন্সল্যাব মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে জমে ওঠে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। তবে অনেক মৌসুমি ব্যবসায়ীই লোকসানের অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিভিন্ন এলাকা থেকে চামড়া আসতে দেখা যায়। এরপর চলে দরদাম। লাভজনক হিসাব মিললে চামড়া বিক্রি করছেন ব্যবসায়ীরা, আর দাম না পোষালে সেগুলো অন্যত্র নিয়ে যাচ্ছেন।
তবে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশিরভাগ বিক্রেতাই লোকসানের কথা জানান। তাদের দাবি, প্রত্যাশিত দাম না পাওয়ায় চামড়া বিক্রি করে লাভ তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই মূলধনই উঠছে না।
এক মৌসুমি চামড়া ব্যবসায়ী অভিযোগ করে বলেন, যেসব চামড়া ৬০০ থেকে ৭০০ টাকায় কেনা হচ্ছে, সেগুলো বিক্রি করতে হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে। এতে অনেকেই লোকসানের মুখে পড়েছেন। কেউ কেউ সামান্য লাভ করলেও তা খুবই কম।
ইউডি/এবি

