ঝাল স্বাদের মজাদার বিফ চিলি বানাবেন যেভাবে
উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ মে, ২০২৬, আপডেট ০৮:৪০
ঝাল খাবার পছন্দ করলে বিফ চিলি হতে পারে দারুণ একটি পদ। অল্প উপকরণে সহজেই ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু খাবারটি, যা ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়।
উপকরণ
গরুর মাংস ২০০ গ্রাম, পেঁয়াজ ২টি, কাঁচামরিচ ৭টি, ক্যাপসিকাম ১টি, রসুনের কোয়া ৪টি।
প্রস্তুত প্রণালি
প্রথমে গরুর মাংস একটি ডিম ও লবণ দিয়ে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ে সামান্য তেলে মাংসটি কষিয়ে নিতে হবে।
অন্য একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম ও রসুন দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর কষানো গরুর মাংস যোগ করতে হবে। সঙ্গে দিতে হবে সয়া সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট ও ময়দা। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বিফ চিলি।
ইউডি/কেএস

