এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না: ইন্ডিয়ার নতুন হাইকমিশনার

এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না: ইন্ডিয়ার নতুন হাইকমিশনার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ জুন, ২০২৬, আপডেট ১৩:১৭

বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক আরো গভীর হবে। অচিরেই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১২ জুন) সকালে ঢাকায় যাওয়ার পথে যশোরেরর বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, “দিল্লিতে বিএসএফ ও বিজেবি পর্যায়ের বৈঠকে পুশইনের বিষয়ের সফল আলোচনা হয়েছে। এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না।”

তিনি বলেন, “ইন্ডিয়ার ১৪০ কোটি জনগণের সঙ্গে বাংলাদেশের ২০ কোটি জনগণকে নিয়ে আগামী প্রজন্ম একসঙ্গে এগিয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ইন্ডিয়ার বিশ্বের আইটি সেক্টরের নেতৃত্ব দেবে।”

ইন্ডিয়ার হাইকমিশনার বলেন, “বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন; যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং আমরা যা অর্জন করতে যাচ্ছি, তাতে যেন সফল হই।”

গত ৫ জুন ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাংলাদেশে ইন্ডিয়ার হাই কমিশনারের পরিচয়পত্র গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। গত এপ্রিল মাসে ইন্ডিয়া সরকার দেশটির সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮ তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading