আলভারেজ নাকি লাউতারো–কে হবেন স্ক্যালোনির প্রথম পছন্দের স্ট্রাইকার?

আলভারেজ নাকি লাউতারো–কে হবেন স্ক্যালোনির প্রথম পছন্দের স্ট্রাইকার?


উত্তরদক্ষিণ। রবিবার (১৪ জুন) ২০২৬, আপডেট ২৩:২০

আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসরের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের একাদশ কেমন হবে, তা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো–সেন্টার ফরোয়ার্ড হিসেবে লিওনেল স্ক্যালোনি কাকে প্রথম একাদশে খেলাবেন?

হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ দুজনই এই সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার এবং নিজ নিজ ক্লাবের হয়ে এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা। ফলে স্ক্যালোনির জন্য এটিই হবে কঠিনতম সিদ্ধান্ত।

বিশ্বকাপ বাছাইপর্ব এবং সবশেষ কোপা আমেরিকা বিবেচনায় নিলে অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজই একাদশে থাকার দৌড়ে এগিয়ে ছিলেন। তবে গোড়ালির চোট নতুন করে সুযোগ তৈরি করেছে ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজের জন্য, যিনি সম্প্রতি হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একটি গোলও করেছেন।

হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন লাউতারো। এছাড়া আইসল্যান্ডের বিপক্ষেও কিছু সময় খেলেন তিনি। তার একাদশে জায়গা পাওয়ার কারণ আলভারেজ তখন গোড়ালির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন এবং দুই ম্যাচেই অনুপস্থিত ছিলেন। এখন ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা পুরোপুরি সেরে উঠেছেন এবং দলে ফিরেছেন। তাই চূড়ান্ত সিদ্ধান্ত স্ক্যালোনির হাতেই।

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর থেকেই আলভারেজ মূল একাদশে নিজের জায়গা পাকা করে নেন। লাউতারোর তুলনায় তিনি বেশি গতিশীল এবং প্রেসিংয়ে অনেক বেশি কার্যকর। সবচেয়ে বড় কথা, তিনি লিওনেল মেসির সঙ্গে আক্রমণে দারুণ সমন্বয় গড়ে তুলেছিলেন। সেই আস্থার প্রতিদানও দেন গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে, শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading