সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ   

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ   

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৬, আপডেট ২২:২৫

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে ২০২৫ সালে বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা অর্থের পরিমাণ আগের বছরের চেয়ে ৪১ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার সে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) বিশ্বের সব দেশের সঙ্গে তাদের ব্যাংকগুলোর দায় ও সম্পদের ২০২৫ সাল শেষের পরিসংখ্যান প্রকাশ করেছে।


পরিসংখ্যান অনুযায়ী সুইজারল্যান্ডের ব্যাংক ব্যবস্থায় বাংলাদেশের নামে পাওনা দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪২ লাখ সুইস  ফ্রাঁ। স্থানীয় মুদ্রায় (প্রতি ফ্রাঁ ১৫৩ টাকা ধরে) যার পরিমাণ ১২ হাজার ৭৬০ কোটি টাকার কিছুটা বেশি। ২০২৪ সাল শেষে যা ছিল ৫৮ কোটি ৯৫ লাখ ফ্রাঁ এবং এখনকার বিনিময় হার ধরলে যার পরিমাণ প্রায় ৯০০০ কোটি টাকা। 

গত পাঁচ বছরের মধ্যে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম জমা ছিল ২০২৩  সালে, যার পরিমাণ মাত্র ১ কোটি ৭৭ লাখ ফ্রাঁ বা প্রায় ২৭০ কোটি টাকা। সবচেয়ে বেশি ছিল ২০২১ সালে ৮৭ কোটি ১০ লাখ ফ্রাঁ বা প্রায় ১৩ হাজার ৩২৫ কোটি টাকা। বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, গ্রাহক আমানত এবং পুঁজিবাজারে বিনিয়োগের অর্থ এই হিসাবের মধ্যে রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা দিয়েছে,  এসব অর্থ মূলত আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত পাওনা। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading