হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০১

হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০১

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ জুন, ২০২৬, আপডেট ১৬:৫৭

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১ জন।

রবিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯২ হাজার ৭৯০ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ হাজার ৮৫৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৮৪৯ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৮৭ জনের। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৩ জন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading