রোনালদোর নতুন ইতিহাসে ধরাশায়ী উজবেকিস্তান

রোনালদোর নতুন ইতিহাসে ধরাশায়ী উজবেকিস্তান

উত্তরদক্ষিণ। বুধবার (২৪ জুন) ২০২৬, আপডেট ০১:১০

উজবেকিস্তানের বিপক্ষে ৬ মিনিটেই গোল পেয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা।

দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্রথম ম্যাচে গোল না পাওয়ায় মাঠে নামার আগে চারপাশ থেকে ধেয়ে আসছিল সমালোচনা। তবে মাঠের জবাব যে মাঠেই দিতে হয়, তা আরও একবার প্রমাণ করলেন তিনি।

২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের মাত্র সপ্তম মিনিটে জালের দেখা পেয়ে পর্তুগালকে চালকের আসনে বসিয়েছেন এই মহাতারকা।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গ্রুপ পর্বের এই ম্যাচে রোনালদোর করা গোলটি কেবল তাঁর দলকে এগিয়েই দেয়নি, একই সঙ্গে বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় তার নাম লিখিয়ে দিয়েছে একাধিক অমর কীর্তির পাশে।


ম্যাচে ৫-০ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে পর্তুগাল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading