পাগলা মসজিদে দানের টাকার নতুন রেকর্ড, মিলল প্রায় ১৬ কোটি
উত্তরদক্ষিণ। শনিবার (২৭ জুন) ২০২৬, আপডেট ২৩:০৫
সাধারণ মানুষের দানের টাকায় নতুন রেকর্ড গড়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এবার ধর্মীয় প্রতিষ্ঠানটির দান সিন্দুক থেকে মিলেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।
শনিবার সকাল থেকে দিনভর টাকা গণনা শেষে রাত সাড়ে ৮ টায় জানা যায় টাকার পরিমাণ। টাকা গণনায় সময় লাগে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা। অংশ নেন প্রায় ৬শ’ মানুষ।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এটি পাগলা মসজিদের দান সেন যুগ থেকে পাওয়া সবচেয়ে বেশি টাকা। এর আগে গত বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা।
এর আগে ৬ মাস পর শনিবার (২৭ জুন) সকাল ৭টায় মসজিদের ১৩টি দানবাক্স থেকে পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিবের নেতৃত্বে শনিবার সকাল ৭টায় একে একে মসজিদের ১৩টি লোহার সিন্দুক থেকে বের করে আনা হয় বস্তার বস্তা টাকা। নগদ টাকা ছাড়াও ছিলো বিদেশী মুদ্রা ও স্বর্ণালংকারও।
গণনার কাজে অংশ নেয় পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদীয়ার ২শ’ শিক্ষার্থী, রপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারিসহ ৫ শতাধিক মানুষ।
ইউডি/এবি

