লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেল আর্জেন্টিনা

লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেল আর্জেন্টিনা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ জুন, ২০২৬, আপডেট ০৮:৩২

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

তবে এই ম্যাচটি লিওনেল স্কালোনির দলের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে ইতোমধ্যে গ্রুপ ‘জে’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

যেহেতু এই ম্যাচের ফলাফলের ওপর পরবর্তী পর্বের ভাগ্য নির্ভর করছে না, তাই আজ একাদশে বিশাল রদবদল এনেছেন আর্জেন্টাইন কোচ। বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে নিতে গত ম্যাচের একাদশ থেকে আজ মোট ৯টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

আর বিশ্বকাপ অভিষেকে জিওভানি লো সেলসো পেয়ে গেলেন দুর্দান্ত এক গোল। বক্সের একটু বাইরে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা, ফাউলটা তাকেই করা হয়েছিল। সেখান থেকে তার বাঁকানো এক শটে তার প্রথম বিশ্বকাপ গোলটা চলে এল। ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে গেল আর্জেন্টিনা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading