শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো
উত্তরদক্ষিণ। বুধবার, ০১ জুলাই, ২০২৬, আপডেট ১২:০৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। মঙ্গলবার (৩০ জুন) পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি এল প্রোগ্রেসো এলাকা থেকে ৭৫ কিলোমিটার (৪৬ দশমিক ৬ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।
প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের তৎপরতা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পবিজ্ঞানের ভাষায় এ ধরনের কাছাকাছি সময়ে সংঘটিত সমমাত্রার দুটি কম্পনকে ‘ডাবলেট’ বলা হয়, যা ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার মোট ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি বৈশ্বিক ভূকম্পন তৎপরতা বৃদ্ধির একটি ইঙ্গিত হতে পারে।
ইউডি/কেএস

