বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
উত্তরদক্ষিণ। সোমবার (১৩ জুলাই) ২০২৬, আপডেট ২০:০৫
দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং পাহাড় ধসে এখন পর্যন্ত ৫৪ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ৩৯ জন।
ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখেরও বেশি।
সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এই জেলাগুলো হলো— খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলাগুলোর মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া উপদ্রুত অঞ্চলগুলোর ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার পানিতে বর্তমানে দেশের মোট ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
ইউডি/এবি

