মোজতবা খামেনিকে নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

মোজতবা খামেনিকে নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৫৯

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ হয়ে গেছেন’। ইরানে তৃতীয় দফায় রাতভর হামলার পর তিনি এ মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা শেষ হয়ে গেছে। দেশটিতে মার্কিন-ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডাররাও নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশটির কোনো নৌবাহিনী নেই, তাদের বিমানবাহিনীও ধ্বংস হয়ে গেছে। তাদের সবকিছু শেষ হয়ে গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের শীর্ষ নেতাদেরও হত্যা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধে ইরানের সবচেয়ে ক্ষমতাবান নেতাদের হত্যা করা হয়েছে। তারাও শেষ হয়ে গেছেন। খোমেনিও মারা গেছেন। মূলত তিনি আয়াতুল্লাহ আলি খামেনিতে বোঝাতে গিয়ে তার বদলে ভুলক্রমে খোমেনি বলেছেন। খোমেনি ১৯৮৯ সালে মারা গেছেন। আর গত ২৮ ফেব্রুয়ারির হামলায় খামেনি নিহত হয়েছেন।

তিনি বলেন, তার ছেলেও (মোজতবা খামেনি) ‘৯০ শতাংশ শেষ হয়ে গেছেন’। তিনিও মৃতপ্রায় অবস্থায় রয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলা শুরুর পর মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ওই দিন তিনি আমেরিকা ও ইসরায়েলের হামলায় মারাত্মক আহত হন এবং তার পিতা নিহত হন। এ হামলার পর থেকে তার অনুপস্থিতি, স্বাস্থ্যবস্থা এবং তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের যা কিছু অবশিষ্ট ছিল, তারও অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন, তাদের সামরিক বাহিনীর ১৫৯টি জাহাজ ছিল। এসব জাহাজকে এখন সমুদ্রের নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইরানের ২০০টি উড়োজাহাজ ছিল। তাদের সব উড়োজাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের রাডার নেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং অস্ত্র তৈরির সক্ষমতাও বহুলাংশে শেষ হয়ে গেছে। দেশটির প্রায় ৮৪ শতাংশ সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, তারা প্রায় পুরোপুরি শেষ হতে চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সুতরাং চার মাস আগের তুলনায় তারা এখন সম্পূর্ণ ভিন্ন একটি দেশে পরিণত হয়েছে। চার মাসে আমরা তাদের অনেকটাই প্রস্তরযুগে ফিরিয়ে এনেছি।

সূত্র: এনডিটিভি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading