সায়েন্সল্যাব মোড় ছেড়ে সংসদ ভবনের দিকে শিক্ষার্থীরা

সায়েন্সল্যাব মোড় ছেড়ে সংসদ ভবনের দিকে শিক্ষার্থীরা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, আপডেট ১৮:১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে এগোতে থাকেন।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ছিলেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষন অবস্থান নেন তারা।

এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সামনে বিকেল ৩টা ১০ পর্যন্ত অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে ফের সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading