শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান
উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ১৬:৪৩
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে সাইন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫৩ মিনিটে একটি মিছিল নিয়ে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে সতর্ক অবস্থানে পুলিশ, প্রস্তুত জলকামান
শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। পাশাপাশি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছেন।
শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিকে ঘিরে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় পুলিশ।
পাশাপাশি, জলকামান প্রস্তুত রেখেছেন পুলিশ সদস্যরা।
ইউডি/রেজা

