আমেরিকাকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি, প্রতিবেশী দেশকে কড়া সতর্কবার্তা ইরানের

আমেরিকাকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি, প্রতিবেশী দেশকে কড়া সতর্কবার্তা ইরানের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ১৬:৩৬

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে আমেরিকাকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেয়ার আহ্বান জানিয়ে প্রতিবেশী দেশগুলোর প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনী বলেছে, কোনো দেশ যদি আমেরিকাকে তাদের ভূখণ্ড বা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার সুযোগ দেয়, তবে সেই পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘আমাদের প্রতিবেশীদের জানা উচিত, আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দেয়া এবং ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ করে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর যথাযথ জবাব দেয়া হবে।’

একইসঙ্গে আমেরিকা ইরানের অবকাঠামোর ওপর হামলা চালালে পুরো অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও ভয়াবহ ও ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ইরান শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে এবং এ অঞ্চলে আমেরিকার যেকোনো হস্তক্ষেপ প্রতিহত করবে।

তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার একমাত্র উপায় হলো গত জুনে ইরান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন করা এবং প্রণালিতে জাহাজ চলাচল বিষয়ে ইরানের নির্ধারিত বিধিনিষেধ মেনে চলা।

আকরামিনিয়া আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোয় হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী অঞ্চলের সব অবশিষ্ট অবকাঠামোতে হামলা চালাবে। ইরানের জবাব আগের যেকোনো হামলার তুলনায় আরও কঠোর, আরও বিস্তৃত এবং আরও বিধ্বংসী হবে।

এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, আমেরিকার হামলার জবাবে তারা কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading