‘সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে’

‘সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৫৬

স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন। হতাশা আর কষ্টের সঙ্গে সতীর্থদের প্রতি গর্ব, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং বিজয়ী স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

পোস্টে লিসান্দ্রো লিখেছেন, ‘যে সোনালী ট্রফিটি সবাই দেশে ফিরিয়ে নিতে চেয়েছিলেন, সেটি হাতছাড়া হওয়ার ব্যথা হৃদয়ে থেকে গেছে। তবে এই যাত্রায় যারা পাশে ছিলেন সতীর্থ, কোচিং স্টাফ, চিকিৎসক, রাঁধুনি থেকে শুরু করে কিটম্যান সবার জন্য অসম্ভব গর্বিত।’

আর্জেন্টাইন সমর্থকদের নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, ‘দেশ হিসেবে এই ঐক্য যেন চিরকাল অটুট থাকে।’

একই সঙ্গে স্পেনকে তাদের প্রাপ্য বিশ্বকাপ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লিসান্দ্রো। ‘স্পেনকে তাদের প্রাপ্য বিশ্বকাপ শিরোপার জন্য আন্তরিক অভিনন্দন।’

তিনি সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘একটি ম্যাচের ফলাফল পুরো যাত্রাকে সংজ্ঞায়িত করতে পারে না। প্রতিকূলতার মুখে অসম্ভবকে সম্ভব করা, কখনো অজুহাত না খোঁজা এবং মাঠের বাইরেও দেশের মর্যাদা রক্ষা করার গর্ব নিয়ে তিনি সারাজীবন মনে রাখবেন এই অভিযান। পরিবার ও কোটি সমর্থকের ভালোবাসা নিয়ে জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি অসীম গর্বের।’

পোস্টের শেষে সমালোচকদের উদ্দেশে তিনি একটি শক্তিশালী বার্তা দিয়ে লেখেছেন, ‘সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে’ এরপর তিনি লেখেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশকে ভালোবাসুন, দেশের যত্ন নিন। আমি তোমাকে ভালোবাসি, আর্জেন্টিনা!’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading