ইন্ডিয়ান আইডল বিজয়ী হয়ে কত টাকা পেলেন জ্যোতির্ময়ী
উত্তরদক্ষিণ। সোমবার (২৭ জুলাই) ২০২৬, আপডেট ২১:৫০
এক সময় ‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনে বাদ পড়েছিলেন। ছয় বছর পর সেই একই মঞ্চেই চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুললেন ওডিশার জ্যোতির্ময়ী নায়েক। ২০১৯ সালের প্রত্যাখ্যান থেকে ২০২৬ সালে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ী হওয়ার এই যাত্রাকে তিনি বলছেন ‘পূর্ণ বৃত্ত সম্পন্ন হওয়ার’ গল্প।
‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর গ্র্যান্ড ফিনালেতে তার হাতে পুরস্কার তুলে দেন সংগীতশিল্পী শ্রেয়া ষোষাল ও র্যাপার বাদশাহ। চূড়ান্ত অনুষ্ঠানে জ্যোতির্ময়ীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অংশিকা চোনকার, মনরাজ বীর সিং, মাইস্কমে বসু, সুহাইল সুফি ও তনিষ্ক শুক্লা।
বিজয়ী হিসেবে জ্যোতির্ময়ী নায়েক ট্রফির পাশাপাশি ২০ লাখ রুপি পুরস্কার পেয়েছেন।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, শুরুতে প্রতিযোগিতাটি ছিল রোমাঞ্চকর। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়।
তিনি বলেন, ‘এই যাত্রা যেমন কঠিন ছিল, তেমনি আমার জীবনও বদলে দিয়েছে। ওডিশায় আমি ইতিমধ্যেই প্লেব্যাক গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত ছিলাম। তারপরও নিজেকে নতুনভাবে প্রমাণ করার জন্য ঝুঁকি নিয়েছিলাম। এখন মনে হচ্ছে, সেই সিদ্ধান্তই আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল।’
ইউডি/এবি

