পাকিস্তানে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানে ফাইনালে বাংলাদেশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, আপডেট ১৭:২৭

পাকিস্তানের ইসলামাবাদে কাভা মেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনালে উঠেছে। আজ (২৮জুলাই) প্রথম সেমি-ফাইনালে হরষিত বিশ্বাসরা ৩-০ সেটে উজবেকিস্তানের বিপক্ষে জয় পায়। ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে বিজয়ী দলের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

বুধবার (২৯ জুলাই) ট্রফি জয়ের জন্য খেলবে লাল সবুজের সেনানিরা।

প্রথম সেমি-ফাইনালে প্রথম সেটে বাংলাদেশ ২৫-২১ পয়েন্টে জয় পায়। এরপর ২৫-২০ ও ২৫-১৯ পয়েন্টে জিতে উজবেকিস্তানকে হারায়।

এই টুর্নামেন্টে ৬টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ একমাত্র পাকিস্তান ছাড়া সব ম্যাচে জিতেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading