বগুড়ায় এক লাইনে মুখোমুখি ২ ট্রেন, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

বগুড়ায় এক লাইনে মুখোমুখি ২ ট্রেন, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৩২

বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি ট্রেন। শেষ মুহূর্তে ট্রেন দুটি থেমে যাওয়া অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এদিকে, এদিকে দুই ট্রেনকে মুখোমুখি দেখে লাফিয়ে পড়ায় চার যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, একটি ট্রেন সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেন একই লাইনে চলে আসে। হঠাৎ মুখোমুখি অবস্থায় দুটি ট্রেন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন আহত হন। পরিস্থিতি বুঝতে পেরে চালক ও স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিলে দুটি ট্রেনই সময়মতো থেমে যায়। ফলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

সুখানপুকুর রেলস্টেশনের মাস্টার আব্দুল মতিন বলেন, “কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।”

তিনি জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading