আগের মতো ফন্দি-ফিকির চলায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, আপডেট ১৪:১০
আগের মতোই ফন্দি-ফিকির চলায় সরকার পরিচালনার পাঁচ মাসেও কাঙ্খিত পরিবর্তন আসেনি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের আশা জাগাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, এ দেশে পরিবর্তনের কথা বলতে গেলেই প্রাণ দিতে হয়েছে। সবশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রাণ দিলেও অসহযোগিতার কারণে বর্তমান সরকার কাঙ্ক্ষিত অর্জন পূরণ করতে পারেনি।
এদিকে, মুক্তিযুদ্ধের মতো জুলাইয়ের চেতনাকে বিক্রি না করার হুঁশিয়ারি দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের চেতনার মধ্যেই নিহিত রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াতে এ কথা ভুলে না যাওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে, সভায় জুলাই আন্দোলনের নানা ঘটনা নিয়ে তৈরি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ইউডি/কেএস

