“জুলাই নিয়ে বাণিজ্য করতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী”
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৩৭
স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এসময় তিনি বলেন, জুলাই নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে। জুলাইয়ের চেতনার উৎস বিন্দু হলো স্বাধীনতা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় তথ্য ভবনে এক প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের সমাজে যখনই অন্যায় এসে জনগণকে শোষণ করে, রক্তাক্ত করেছে তখনই স্বাধীনতার উজ্জ্বল চেতনা অনির্বাণ হয়ে ওঠে সমাজ।
ইউডি/রেজা

