বান্দরবানে পর্যটন কেন্দ্রে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ২

বান্দরবানে পর্যটন কেন্দ্রে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ২

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৫৫

বান্দরবানে রুমায় বগালেক পর্যটন কেন্দ্রে ফেরার পথে মোটরসাইকেল খাদের পড়ে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত একটার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপেঁ বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জামির উদ্দিন (৩২)। সে ভোলা জেলার মানিকার হাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার (৩০) ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাতে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাকা থেকে রুমায় যান। তারা বগালেক এলাকার একটি কটেজে ওঠেন। পরদিন বিকেলে তারা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির ও রোকাইয়া গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।

সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক সেনাবাহিনী ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হয় তল্লাশি অভিযান। এরপর রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading