মধ্যপ্রাচ্যে বড় ঝড়ের পূর্বাভাস?

মধ্যপ্রাচ্যে বড় ঝড়ের পূর্বাভাস?

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ আগস্ট, ২০২৬, আপডেট ১০:০০

আমেরিকা মধ্যপ্রাচ্যে বসবাসকারী তাদের নাগরিকদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন জানিয়েছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাই আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। যারা বাইরে আছেন, তাদের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যমুখী ভ্রমণ কঠোরভাবে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হোয়াইট হাউসের এক চাঞ্চল্যকর ঘোষণাকে কেন্দ্র করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে সামরিক হামলার খসড়ায় অনুমোদন দিয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।

ক্যাম্প ডেভিডের ক্যাবিনেট বৈঠকে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরান যদি তাদের বর্তমান অবস্থান থেকে সরে না আসে, তবে আমেরিকা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানবে। এই হুঁশিয়ারির পরেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন দূতাবাসগুলো নড়েচড়ে বসে।

জর্ডান, সৌদি আরব, মিশর, জেরুজালেম এবং বাগদাদসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার দূতাবাসগুলো থেকে একযোগে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, যে কোনো সময় আকস্মিক সংঘাতের বিস্তার ঘটতে পারে। ভ্রমণকারীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে আকস্মিক ফ্লাইট বাতিল হওয়া, অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ থাকা এবং ভ্রমণের পথে বড় ধরনের নানা বিপত্তি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিএস নিউজ সূত্রে জানা গেছে, ওয়াশিংটন ও তাদের মিত্র দেশগুলো যৌথভাবে ইরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে বড় ধরনের বোমাবর্ষণ ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং তেল শোধনাগারগুলোর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো এই সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। যেকোনো মুহূর্তে সপ্তাহান্তে এই সামরিক অভিযান শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading