মেসির ফেরা ম্যাচে জয় পেল না ইন্টার মায়ামি

মেসির ফেরা ম্যাচে জয় পেল না ইন্টার মায়ামি

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ আগস্ট, ২০২৬, আপডেট ১০:৪০

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের দুই সপ্তাহ পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচে জয় তুলে নিতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি।

রবিবার (২ আগস্ট) ফ্লোরিডার এনইউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৬তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৩৪তম মিনিটে মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বাস ক্রু।

প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেন গোল করে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইন্টার মায়ামিকে। ম্যাচের শুরুতে বেঞ্চে থাকা মেসি দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের বদলি হিসেবে মাঠে নামেন। মাঠে নেমেই আক্রমণে প্রাণ ফেরান তিনি। ৫৬তম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া তার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

এরপর ৮৪তম মিনিটে ব্রাইন মেন্দেস গোল করে কলম্বাস ক্রুকে আবারও সমতায় ফেরান। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তার হেড গোলরক্ষককে পরাস্ত করলেও বল পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এক মিনিট পর আরেকটি সুযোগ পেলেও তার শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

মেসির পাশাপাশি বিশ্বকাপ শেষে এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও। তবে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ইন্টার মায়ামিকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading