আমেরিকায় গুলিতে একই পরিবারের ৩ সদস্য নিহত

আমেরিকায় গুলিতে একই পরিবারের ৩ সদস্য নিহত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, আপডেট ১২:১২

আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল শহরে বন্দুক হামলায় একই পরিবারের অন্তত তিন সদস্য নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর আল-জাজিরা ও এনবিসি নিউজের।

স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) এ তথ্য নিশ্চিত করেছে।

এসবিআই জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৮টার আগেই জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহত ও সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় শেরিফ টনি ডারডেন জানিয়েছেন, ঘটনায় জড়িত সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য।

এসবিআই এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে দেখতে পায়।

তাদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলেই একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনো হুমকি নেই।

শেরিফ টনি ডারডেন আরও বলেন, ঘটনার আগে ওই পরিবার থেকে শেরিফের দপ্তরে কোনো ধরনের সহায়তার আবেদন বা অভিযোগ করা হয়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং ধীরে ধীরে আরও তথ্য প্রকাশ করা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading