ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, নিহত অন্তত ৪৭

ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, নিহত অন্তত ৪৭

উত্তরদক্ষিণ। সোমবার (১০ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:২৫

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত ও বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সোমবার (১০ আগস্ট) দেশটির চোকো অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে রাজধানী বোগোটা সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা  (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার। তবে সুনামি হওয়ার কোনো ঝুঁকি নেই। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্যালি, পেরেইরা ও মানিজালেস শহরে। শুধু ক্যালি শহরেই অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে এবং পেরেইরায় ১৮ জন মারা গেছেন।

রাজধানী বোগোটায় বড় কোনো ক্ষতি বা হতাহতের খবর না মিললেও কিছু ভবনে ফাটল ধরেছে। বর্তমানে দেশটির বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চলছে এবং পরবর্তী আফটারশক বা পরাঘাত নিয়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading