প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, আপডেট ১৬:২০

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ব‌লেন, এখন পর্যন্ত কোনো সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি। কবে সফর হবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এটি দুই দেশের জন্যই একটি সুবিধাজনক সময়ের ওপর নির্ভর করে।

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী বর্তমানে তার নানা কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন। দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করেই একটি মানানসই সময়ে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading