গাড়িতে বসেই ভিডিওকলে ক্রিকেটারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, আপডেট ১২:২৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ যাওয়ার পথে গাড়িতে বসেই বাংলাদেশ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিওকলে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঐতিহাসিক জয়ের জন্য ক্রিকেটারদের অভিনন্দন জানান এবং সিরিজের পরবর্তী টেস্টের জন্য শুভকামনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য।’
কুশলাদি জিজ্ঞাসা করে সেখানকার আবহাওয়া জানতে চেয়ে সরকারপ্রধান বলেন, সবার শরীর ভালো আছে তো? গরম কেমন ওখানে, বাংলাদেশের মতো?
তারেক রহমান বলেন, ‘সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য।’
ইউডি/রেজা

