অনুকূল পরিবেশ না হলে ইন্ডিয়া যাবেন না প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৫৪
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ইন্ডিয়া সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ।
রবিবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
সরকার প্রধানের ইন্ডিয়া সফর নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ইন্ডিয়া সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসময় মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইন্ডিয়ায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদিহত্যায় জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ।
ইউডি/রেজা

