মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, আপডেট ১৩:৫৯

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্তসহ তিনজনকে আগামী ২৪ আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

তিনি ট্রাইব্যুনালকে জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো বা অন্যান্য অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দেন সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রুপা। এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে এরই মধ্যে এই তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। এজন্য তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাই।

শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে আগামী ২৪ আগস্ট হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading