মার্কিন সেনা হত্যা বা ধরিয়ে দিলে ৩০ হাজার ডলার পুরস্কার, ঘোষণা ইরানের

মার্কিন সেনা হত্যা বা ধরিয়ে দিলে ৩০ হাজার ডলার পুরস্কার, ঘোষণা ইরানের

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:১৭

মার্কিন সেনাকে হত্যা বা জীবিত ধরে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে ৫ বিলিয়ন তুমান বা প্রায় ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

মেহর নিউজ জানায়, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির নির্দেশনায় এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোনো সাহসী ইরানি নারী মার্কিন সেনাকে হত্যা বা আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে তাকে দ্বিগুণ অর্থাৎ প্রায় ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

এছাড়া এ কাজে ব্যবহৃত সম্ভাব্য কোনো অস্ত্র থাকলে সেটিও বাজারমূল্যের দ্বিগুণ দামে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। পরে অস্ত্রটি স্থায়ীভাবে একটি জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই উদ্যোগের অর্থায়নে সাধারণ ইরানিরাও অংশ নিচ্ছেন। দেশটির নাগরিকেরা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ দিচ্ছেন, যা সামরিক বাহিনীর প্রতিরক্ষা কার্যক্রম জোরদারে ব্যবহার করা হচ্ছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে ইরান আরও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল। দেশটির ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ওই বিমানের মার্কিন সেনাসদস্যকে খুঁজে বের করার জন্য ১০ বিলিয়ন তুমান পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading