সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
উত্তরদক্ষিণ। সোমবার (১৭ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:৫৮
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ দুই কার্গো এলএনজি কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এলএনজি কেনার প্রস্তাবটি সভায় উপস্থাপন করা হয়। আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য মোট পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ২৩-২৪ আগস্ট ৪০তম, ২৬-২৭ আগস্ট ৪১তম, ২৯-৩০ আগস্ট ৪৩তম, ১-২ সেপ্টেম্বর ৪৪তম এবং ৪-৫ সেপ্টেম্বর ৪৫তম কার্গো সরবরাহের সময় নির্ধারিত ছিল। তবে শেষ পর্যন্ত দুটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রথম কার্গোটি ২৩-২৪ আগস্ট সরবরাহ করা হবে। এ কার্গোর প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম পড়বে ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার। এতে সরকারের ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ টাকা।
ইউডি/এবি

