এত স্বর্ণ কোথায় রাখে কেন্দ্রীয় ব্যাংকগুলো, যেসব তথ্য মিলল

এত স্বর্ণ কোথায় রাখে কেন্দ্রীয় ব্যাংকগুলো, যেসব তথ্য মিলল

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, আপডেট ১০:০০

স্বর্ণ সবসময় সংশ্লিষ্ট দেশের ভূখণ্ডেই রাখা হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করতে অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বর্ণভান্ডারের একটি অংশ লন্ডন, নিউইয়র্কসহ বিশ্বের গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রগুলোতে সংরক্ষণ করছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে বাড়ছে স্বর্ণের মজুত।

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের এক বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার ঝুঁকি কমাতে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের সংরক্ষণ ও হেফাজত ব্যবস্থায় বৈচিত্র্য আনছে।

স্বর্ণ রাখার ক্ষেত্রে এগিয়ে ব্যাংক অব ইংল্যান্ড
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক জরিপে দেখা গেছে, এতে অংশ নেওয়া কেন্দ্রীয় ব্যাংকগুলোর ৫৭ শতাংশ তাদের স্বর্ণের মজুতের একটি অংশ ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষণ করে। বিদেশে স্বর্ণ রাখার ক্ষেত্রে এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত কেন্দ্র।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ। জরিপে অংশ নেওয়া ১৪ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক সেখানে তাদের স্বর্ণের কিছু অংশ জমা রাখে।

এছাড়া সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (বিআইএস) এবং ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক বান্ক দ্য ফ্রঁসেও বিভিন্ন দেশের স্বর্ণের মজুত রাখা হয়।

ভবিষ্যতে চীনও আন্তর্জাতিকভাবে স্বর্ণ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্ত করার উদ্যোগ নিচ্ছে।

লন্ডন-নিউইয়র্কে কেন স্বর্ণ রাখে কেন্দ্রীয় ব্যাংক?
লন্ডন ও নিউইয়র্ককে স্বর্ণ সংরক্ষণের পছন্দের কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার বড় কারণ হলো এখানকার উচ্চ তারল্য ও দ্রুত লেনদেনের সুযোগ।

দুই শহরের শক্তিশালী আর্থিক বাজার এবং স্বর্ণ নিষ্পত্তির অবকাঠামোর সঙ্গে সংরক্ষিত স্বর্ণের সরাসরি যোগাযোগ রয়েছে। ফলে প্রয়োজনের সময় কেন্দ্রীয় ব্যাংকগুলো দ্রুত আন্তর্জাতিক বাজারে এসব স্বর্ণ কাজে লাগাতে পারে।

এছাড়া এসব কেন্দ্রে রাখা স্বর্ণের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারভিত্তিক তারল্য সুবিধা পাওয়ার সুযোগও পায়। এমনকি মজুত করা স্বর্ণ ইজারা দিয়ে সেখান থেকেও আয় করতে পারে তারা।

সব স্বর্ণ দেশে রাখলে কী হয়?
সব স্বর্ণ দেশের ভেতরে রাখলেও ঝুঁকি রয়েছে। নিজস্ব ভল্টে স্বর্ণ সংরক্ষণ করতে হলে নিরাপত্তা, নিরীক্ষা ও বিমার জন্য বড় অংকের অর্থ ব্যয় করতে হয়। এর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বা নিরাপত্তা ঝুঁকিও বিবেচনায় নিতে হয়। তাই একাধিক বিদেশি কাস্টডিয়ানের কাছে স্বর্ণ রাখলে কোনো একটি দেশ বা আইনি ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading