সাদা শাড়িতেও মোহময়ী মিম

সাদা শাড়িতেও মোহময়ী মিম

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, আপডেট ০৮:২০

ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পর্দায় তার রূপের আবেদন বরাবরই আকৃষ্ট করে দর্শককে। অভিনয়ের বাইরে সরব থাকেন ফটোশুটে। প্রায়ই নতুন নতুন ফটোশুটে মুগ্ধতা ছড়ান ভক্তদের মনে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকালে ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন মিম। পরনে অফ-হোয়াইট শাড়িতে সেজেছেন অভিনেত্রী। গলায় রয়েছে সবুজ পাথরখচিত নেকলেস, কানেও সেই পাথরের গয়না আর হাতেও রয়েছে সবুজ পাথরের আংটি।

বন্ধনীহীন চুলে পোজ দিয়েছেন একের পর এক। সেসব ছবিতে তার সৌন্দর্যের ফোয়ারা যেন বিকশিত পদ্মের মতো ফুটে উঠেছে। এই সাজে মিমকে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘বলতেই হয়, আপনার সৌন্দর্য অন্যসব তারকার চেয়ে বেশি লক্ষ্মণীয়। আর আপনার ছবিগুলো ভীষণ সুন্দর। যেভাবে আপনি পোজ দেন, আপনার ভাবভঙ্গিতে আভিজাত্য স্পষ্ট। আমি বাকরুদ্ধ’; আরেকজনের মন্তব্য, ‘আপনি বরাবরই দেখতে আকর্ষণীয়’; আরেক ভক্ত লিখেছেন, ‘সেরাদের সেরা সুন্দরী নায়িকা মিম’।

অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’-এ। কাজী আসাদের এই ওয়েব ছবি জুনে মুক্তি পেয়েছে চরকিতে। এরপর আর নতুন কোনো কাজের খবরে পাওয়া যায়নি অভিনেত্রীকে।

আর বড় পর্দায় মিম সর্বশেষ হাজির হয়েছিলেন কোরবানির ঈদে। সাইফ চন্দনের ‘মালিক’-এ তার সঙ্গে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি অবশ্য সাড়া জাগাতে পারেনি দর্শকমনে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading