বিদ্যুতে ঢাকাবাসীর জন্য ‘বড় দুঃসংবাদ’

বিদ্যুতে ঢাকাবাসীর জন্য ‘বড় দুঃসংবাদ’

উত্তরদক্ষিণ। শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, আপডেট ২১:০০

বিদ্যুৎ নিয়ে ঢাকাবাসীকে বড় দুঃসংবাদ দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

সংস্থাটি জানিয়েছে, বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ (শনিবার) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়।

শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বিশ্লেষণ করে এমনটাই জানা গেছে।

পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে ৬৯৮ মেগাওয়াট। 

এছাড়া চট্টগ্রামে ১৯০, কুমিল্লায় ৩১৫, ময়মনসিংহে ৩৫০, সিলেটে ১৫০, খুলনায় ৩৫০, বরিশালে ১০০, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি ও সংকট সামনে এসেছে। দেশে গ্যাস, বিদ্যুৎ নিয়ে বহুদিন এরকম ভোগান্তির মধ্যে পড়েনি সাধারণ মানুষ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading