জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ২২ সেপ্টেম্বর
উত্তরদক্ষিণ। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষাটির কোড ২২০১। পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে ১টায়। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।
এই পরীক্ষাটি মূলত ১৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ওই দিনের একাধিক পরীক্ষা স্থগিত করে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী কেবল স্থগিত হওয়া এ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে; অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ইউডি/রেজা

