পরীমনিকে দেখে ভক্ত—পরীর মতোই লাগে

পরীমনিকে দেখে ভক্ত—পরীর মতোই লাগে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৬:০৭

আসল নাম শামসুন্নাহার স্মৃতি। তবে সিনেমায় তিনি পরীমনি। দর্শক-ভক্তদের কাছে এই নামেই তার পরিচিতি। নামে যেমন পরী, রূপ-লাবণ্যেও তিনি তেমনই। দর্শক-সমালোচকরা নির্দ্বিধায় এ কথা বলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করেছেন পরীমনি। পরনে গোলাপি পেড়ে সাদা শাড়ি। খোলা চুল, হাতে-কানে সাধারণ গয়না। সাধারণ সাজে অপূর্ব মোহনীয় রূপে ধরা দিয়েছেন ক্যামেরায়।

ছবিগুলো তুলেছেন পরী নিজেই, মানে নিজস্বী। কোথাও লাজুক মুখে উচ্ছ্বল হাসি, কোথাও বিশাল আকাশের পানে বাড়িয়ে দিয়েছেন হাত। প্রাকৃতিক পরিবেশে ধারণ করা ছবিগুলো দেখে পরী-ভক্তরাও বেশ আনন্দিত। তার রূপের বন্দনা করতে কার্পণ্য করছেন না।

এক ভক্ত লিখেছেন, ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে’; আরেকজন লিখেছেন, ‘আকাশ থেকে নেমে এসেছে ডানা কাঁটা সাদা পরী’; অন্য এক ভক্তের মন্তব্য, ‘পরী আছে, কেবল ডানা দুখানা দরকার’; আরেক অনুসারী লিখেছেন, ‘শাড়ি সাদা, সাজও সাদা; দেখতে একেবারে নিষ্পাপ পরী’।

ছবিগুলো আপলোডের পর মাত্র তিন ঘণ্টায় পোস্টে প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার। আর মন্তব্য করেছেন প্রায় চার হাজার মানুষ। শেয়ারও হচ্ছে শত শত। বোঝাই যাচ্ছে, সাদামাটা সাজে পরীর স্নিগ্ধতায় মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।

উল্লেখ্য, অভিনয়ে আপাতত অনিয়মিত পরীমনি। সময় দিচ্ছেন নিজের পোশাক ব্র্যান্ডে। সেখানেই তার ব্যস্ততা বেশি। আর দুই সন্তান নিয়েও আছে পারিবারিক ব্যস্ততা। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading