বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ জনকে বহিষ্কার করলো বিসিবি

বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ জনকে বহিষ্কার করলো বিসিবি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২২:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অভিযুক্ত তিনজন হলেন- বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে তারা ১৪ দিন সময় পাবেন। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। ম্যাচের ফল পরিবর্তনে প্রভাবিত করা, অনৈতিক প্রস্তাব, অর্থনৈতিক প্রভাব এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত ও সহযোগিতা করা এবং দুর্নীতির প্রস্তাব যথাসময়ে জানাতে না পারা এবং তদন্তে অসহযোগিতা ও তদন্ত বাধাগ্রস্ত করার মতো অভিযোগ উঠে এসেছে।

বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন। এরপর অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি। তার বিরুদ্ধে ফিক্সিং অভিযোগ উঠার পর প্রথমে অডিট কমিটি থেকে ও পরে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এবার তদন্ত কমিটি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পেল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading