‘বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না’

‘বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না’

উত্তরদক্ষিণ। বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৪:৪৩

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী পার হতে কোনো সমস্যা নেই। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও হরমুজ প্রণালী পার করতে পারবে।

মক্কা প্যাক্টে ইরানের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তিনি বলেন, আমরা মক্কা প্যাক্টকে আমাদের বিপক্ষে দেখছি না। মধ্যপ্রাচ্য যুদ্ধে আমরা শুধু আমেরিকার ক্যাম্পে আক্রমণ করেছি। ইসলামিক কোনো রাষ্ট্রকে নয়। মক্কা প্যাক্টে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে ইরান গ্রহণ করবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading