সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‌্যাব মহাপরিচালক

সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‌্যাব মহাপরিচালক

উত্তরদক্ষিণ। বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২৩:০০

অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরষ্কার ঘোষণা করেছেন বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

তিনি বলেছেন, এ ব্যাপারে র‌্যাবের নেতৃত্বে সারাদেশে একটি বিশেষ অভিযান পরিচালনা হতে যাচ্ছে। গত ২৪ এর আন্দোলনে পুলিশসহ সরকারের অন্যান্য বাহিনীর যে অস্ত্র লুণ্ঠিত হয়েছে- সেটা উদ্ধারে দায়িত্ব পেয়েছে র‌্যাব।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

এর কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে পুরস্কার ঘোষণা করেছেন।’ 

অভিযানে তথ্য দিয়ে সহযোগিতার জন্য গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, তথ্য দাতাদের পরিচয় গোপন রাখা হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।

এদিকে র‌্যাব জানায়, গত সোমবার সুন্দরবনের পাঁচটি জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। পরে রাতে আরও সাতজন জলদস্যু আত্মসমর্পণ করে। এ নিয়ে আত্মসমর্পণকারী জলদস্যু হচ্ছে ৫৯ জন। আত্মসমর্পণকারী জলদস্যু সদস্যদের মধ্যে রয়েছে জলদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতাব বাহিনীর ৮ জন ও মিজান বাহিনীর ৭ জন। এ সময় তাদের কাছ থেকে চারটি শটগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান, একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, সাতটি ওয়াকিটকি, ৫৪১ রাউন্ড তাজা গুলি ও ১৪টি খালি কার্তুজ উদ্ধার করা হয়। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading