বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি

বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:১৯

গেল কয়েক বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নেতিবাচক খবরের শেষ নেই। বিশেষ করে টুর্নামেন্টের পেমেন্ট ইস্যু বরাবরই আলোচনায়। সবশেষ বিপিএল অনেক আগে শেষ হলেও এখনো পারিশ্রমিক বুঝে পাননি অনেক ক্রিকেটার।

যে কারণে নতুন আঙ্গিকে বিপিএল করার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। প্রয়োজনে আগামী আসর বন্ধ থাকার কথা বলা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই হতে যাচ্ছে।

বিপিএল না হওয়াতে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন অনেক ঘরোয়ার ক্রিকেটার। বিশেষ করে ভুক্তভোগী হচ্ছেন ঘরোয়ার ক্রিকেটাররা। তাদের কথা চিন্তা করে বিসিবির সঙ্গে দুই দফা বৈঠক করেছেন ক্রিকেটাররা।

আজ বৃহস্পতিবার বিসিবির কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন সভাপতি তামিম ইকবাল। তিনি বলছিলেন, ‘৬০ জন ক্রিকেটারের জন্য না সবার জন্য করব। নতুন একটা টুর্নামেন্ট হবে সব ম্যাচ বাড়বে। তবে আমি আসার পর একবার বাড়িয়েছিলাম অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায়। এরপর কিন্তু কোনো ম্যাচ হয়নি। নতুন করে আগামী চার দিনের ম্যাচে এখন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পাবে। ওয়ানডে ম্যাচ ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।’

নারীদের ক্রিকেটে তিন দিনের ম্যাচ ছিল সেটা এখন চার দিনের হবে। আগে ছিল ২০ হাজার টাকা সেটা এখন ৪০ হাজার টাকা। ওয়ানডেতে ৩০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা।’

প্রসঙ্গত, বিপিএল না হওয়ায় এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট জমকালোভাবে করতে চায় বিবিবি। তবে সেক্ষেত্রে এনসিএল টি-টোয়েন্টির বদলে অন্য নামে আয়োজন করার পরিকল্পনা বোর্ডের। ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে এই টুর্নামেন্ট হতে যাচ্ছে। জানা গেছে, এই টুর্নামেন্টে থাকবে না কোনো বিভাগ ভিত্তিক দল। ৬টি দল থাকবে তবে সেটা যে প্রতিষ্ঠান ক্রয় করবে, তারা তাদের পছন্দমতো নাম দিতে পারবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading