দ্রুতই রোহিঙ্গা ভেরিফিকেশন শেষ করবে বাংলাদেশ: শামা ওবায়েদ

দ্রুতই রোহিঙ্গা ভেরিফিকেশন শেষ করবে বাংলাদেশ: শামা ওবায়েদ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৫:৫৯

চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দ্রুতই রোহিঙ্গা ভেরিফিকেশন শেষ করবে বাংলাদেশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের আগে পর্যন্ত বাংলাদেশ রোহিঙ্গাদের ওপর মানবিক দায়িত্ব অব্যাহত রাখবে।

ইস্কাটনে রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে আয়োজিত এ সেমিনারে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক সদিচ্ছা, জাতীয় সমন্বয় এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে পুনরায় একটি সফল প্রত্যাবাসনের জন্য প্রস্তুত বাংলাদেশ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনঅফিশিয়ালি রোহিঙ্গা সংখ্যা পনেরো লাখেরও বেশি। প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এক্ষেত্রে রাজনৈতিক সমাধান সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading