বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্টের আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্টের আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ। বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৬:২৪

রাজধানীর বিমানবন্দর এলাকায় অবস্থিত সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্টার পয়েন্টের একটি অংশে ধোঁয়ার কুন্ডলী দেখা গিয়েছিল। অল্প সময়ের মধ্যে সেটি নিভে যায়। পরে ফায়ার সার্ভিসের বেশকিছু গাড়ি সেখানে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading