সেমিকন্ডাক্টর প্রযুক্তি পাচার, বেলজিয়ামে চীনা নাগরিক আটক

সেমিকন্ডাক্টর প্রযুক্তি পাচার, বেলজিয়ামে চীনা নাগরিক আটক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ০৯:০০

ওই ব্যক্তি বেলজিয়ামের চিপ নির্মাতা প্রতিষ্ঠান বেলগানের একটি শীর্ষ পদে ছিলেন। প্রতিষ্ঠানটি গ্যালিয়াম নাইট্রাইড সেমিকন্ডাক্টর তৈরিতে বিশেষায়িত ছিল এবং ২০২৪ সালের জুলাইয়ে দেউলিয়া ঘোষিত হয়।

প্রসিকিউটরদের সন্দেহ, বেলগানে যোগ দেওয়ার কয়েক মাস পর ওই ব্যক্তি চীনের একটি কোম্পানির পরিচালক হন। চীনা একটি বিনিয়োগ তহবিলের অর্থায়নে গঠিত ওই কোম্পানিটি বেলগানের মতো একই ধরনের চিপ তৈরি করত।

তদন্তকারীরা মনে করছেন, ওই পদে থাকার সময় তিনি বেলগানের বিশেষায়িত মেধাস্বত্ব ও বাণিজ্যিক গোপনীয়তা অবৈধভাবে বিদেশে স্থানান্তর করে থাকতে পারেন। এসব প্রযুক্তি গ্যালিয়াম নাইট্রাইড চিপ তৈরির সঙ্গে সম্পর্কিত, যা বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ ও সামরিক খাতে ব্যবহৃত হয়।

বেলজিয়ামে বসবাসকারী ওই ব্যক্তিকে মে মাসে ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তিনি তখন বেইজিংগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, তিনি এখনো আটক রয়েছেন। এ ঘটনায় দ্বিতীয় এক সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, যিনি পলাতক রয়েছেন। তদন্তের অংশ হিসেবে কয়েকটি ডেটা স্টোরেজ ডিভাইস ও ইলেকট্রনিক যোগাযোগের সরঞ্জাম জব্দ করে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে।

বেলজিয়ামের পাবলিক ব্রডকাস্টার আরটিবিএফের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য বেলজিয়ামে অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading