ইরানের হামলায় জর্ডানে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় জর্ডানে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:১৭

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান

জর্ডানের একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিএস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিবিএস রিপোর্টার জেনিফার জ্যাকবসের এক্স পোস্ট অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে জর্ডানের মুওয়াকফ সালতি বিমান ঘাঁটিতে হামলার মুখে পড়ে মার্কিন বিমানগুলো। এর মধ্যে ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট বিমান সরাসরি আঘাতের শিকার হয়ে একটি ডানা হরিয়েছে। পাশাপাশি প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান হালকা ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোকে দ্রুত মেরামত করে পুনরায় সেবায় ফিরিয়ে আনা হয়েছে।

তিনি আরও লেখেন, “ইরানি হামরা প্রতিহত করতে জর্ডানে অবস্থিত মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ইরানের হামলার জবাবে আমেরিকা পাঁচটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর পর বুধবার ভোররাতে জডার্নে ইরানের পাল্টা হামলায় এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে হামলার পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালিতে আটটি তেলবাহী ট্যাঙ্কার ও দুটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে।”

বুধবার জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ২০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং তার মধ্যে ১৮টি সফলভাবে ধ্বংস করেছে। বাকি দুটি জনবিরল এলাকায় আঘাত হানে।

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ওয়াশিংটন কিছু নির্দিষ্ট শর্ত মেনে নিলে এই যুদ্ধের অবসান হতে পারে। তাদের দাবি মধ্যে রয়েছে- লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, ইয়েমেনের অবরোধ অবসান, ইরানের বিরুদ্ধে ২৪ বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করা এবং দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করা।

জয়ের দাবি ট্রাম্পের
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই যুদ্ধের অবসান ঘটবে, কারণ ইরান আর লড়াই চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা আশঙ্কা করছেন যে এই যুদ্ধ প্রেসিডেন্টের বর্তমান মেয়াদের বাকি দুই বছর ধরেই দীর্ঘায়িত হতে পারে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading