হরমুজে আশঙ্কাজনকভাবে কমেছে বাণিজ্যিক জাহাজ চলাচল

হরমুজে আশঙ্কাজনকভাবে কমেছে বাণিজ্যিক জাহাজ চলাচল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:০৭

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার মুখে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে এসেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক শিপ-ট্যাকিং ডেটায় এই প্রণালি দিয়ে মাত্র ৭টি জাহাজ অতিক্রম করতে দেখা গেছে, যা আগের দিন ছিল ১১টি।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এই সংখ্যাটি প্রণালীটির গত ১০ দিনের গড় চলাচল (১৫টি জাহাজ) থেকে অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার প্রণালিটি অতিক্রম করা ৭টি জাহাজের মধ্যে ২টি নৌপথটি ছেড়ে বেরিয়ে গেছে এবং ৫টি নতুন করে প্রবেশ করেছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি প্রাথমিক হিসাব এবং তথ্যে পরিবর্তন আসতে পারে। কেননা নিরাপত্তা ঝুঁকির কারণে বেশ কিছু জাহাজ নিজেদের ‘স্বয়ংক্রিয় ট্র্যাকিং ট্রানসপন্ডার’ বন্ধ রেখে এই সংবেদনশীল প্রণালি পারাপার হচ্ছে। ফলে সেসব জাহাজ সরকারি বা প্রাতিষ্ঠানিক এই আনুষ্ঠানিক হিসাবের বাইরে থেকে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading