আগ্রাসন ঠেকাতে নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে: ডা. শফিকুর

আগ্রাসন ঠেকাতে নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে: ডা. শফিকুর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২১:১০

বাংলাদেশে নিজস্ব তাহজিব-তামাদ্দুন, সাহিত্য ও সংস্কৃতিকে লালন ও ধারণে ব্যর্থতার কারণে বিভিন্ন ক্ষেত্রে অপসংস্কৃতি আধিপত্য বিস্তার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটিকে ‘কালচারাল অ্যাগ্রেশন’ বা সাংস্কৃতিক আধিপত্যবাদ বলা হয়। শুধু বক্তব্যের মাধ্যমে এই সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদ করা সম্ভব নয়; বরং সুস্থ ও নিজস্ব সংস্কৃতির বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশীয় সংস্কৃতি সংসদের আয়োজনে ‘নাতে রাসূল (সা.) ও কাওয়ালি সন্ধ্যা’ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, প্রত্যেক জাতির নিজস্ব তাহজিব-তামাদ্দুন, সাহিত্য ও সংস্কৃতি রয়েছে। কিন্তু নিজেদের সংস্কৃতিকে লালন ও ধারণে ব্যর্থ হওয়ায় অনেক ক্ষেত্রে অপসংস্কৃতি সমাজের ওপর আধিপত্য বিস্তার করেছে।

তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতি একটি জাতির মেরুদণ্ড। রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শের দিকে তাকালে দেখা যায়, তার আন্দোলন শুধু সামাজিক পরিবর্তনের আন্দোলন ছিল না; মানুষের চিন্তা, বিশ্বাস ও ধারণার পরিবর্তনও ছিল এর অন্যতম মূল লক্ষ্য। আল্লাহর মেহেরবানিতে রাসূলুল্লাহ (সা.)-এর মাধ্যমে সেই পরিবর্তন সফলভাবে সাধিত হয়েছিল।

রাসূলুল্লাহ (সা.)-এর জীবনে সমাজের প্রতিটি ক্ষেত্রে বাস্তব ও পূর্ণাঙ্গ আদর্শ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতি ও সৃজনশীলতার ক্ষেত্রেও সেই আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading