কক্সবাজারে ‘ব্লু ইকোনমি’ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ‘ব্লু ইকোনমি’ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৯:৩৯

বিশেষায়িত ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সাইন্সেস অ্যান্ড টেকনোলজি’ (UBEST) প্রতিষ্ঠার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পাঠানো এক আধা-সরকারি পত্রের (ডিডিও) পর্যালোচনার পর সম্প্রতি তিনি এই নির্দেশনা প্রদান করেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদের ঘাটতি রয়েছে। এই প্রেক্ষাপটে কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে তৈরি করতে দীর্ঘ সময় ও অর্থ লাগে। তাই চিঠিতে দ্রুত শিক্ষাকার্যক্রম শুরু করতে কক্সবাজারে অবস্থিত ‘বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ (BORI)-এর বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি ও বৈজ্ঞানিক জনবল ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। BORI-এর সুবিধাদি কাজে লাগিয়ে প্রারম্ভিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক ডাটা এবং পর্যটন ও হসপিটালিটি বিষয়ে পাঠদান ও গবেষণা চালু করা সম্ভব।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading