রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ০৯:০০
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে রাজস্ব বোর্ড ও ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে ১৫ সেপ্টেম্বর থেকে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট সব সদস্য, প্রেষণে কর্মরত কর্মকর্তা, বিভিন্ন শাখার প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।
ইউডি/কেএস

